1. salmankoeas@gmail.com : admin :
জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও সমাবেশ

দিনাজপুর প্রতিনিধি
মো. মোরসালিন ইসলাম

দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপির বারবার নির্যাতিত বিএনপির নেতা শাহাজুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারণার প্রতিবাদে ফুলবাড়ীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারাণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল এর বিরুদ্ধে অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে এক মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২৪ ফেব্রুয়ারি(সোমবার)বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের নিমতলা মোড়ে ব্যানার-ফেষ্টুন হাতে দাড়িয়ে এই মানববন্ধন করেন নেতাকর্মীরা।
এর পূর্বে নেতাকর্মীরা পৌর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে
শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে সমবেত হন।

মানববন্ধনে পৌর বিএনপি’র সহ সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে
বক্তব্য রাখেন,পৌর বিএনপি’র সহ-সভাপতি মমতাজুল ইসলাম, পৌরযুবদলের আহব্বায়ক শফিকুল ইসলাম জুয়েল,জেলা বিএনপি’র সদস্য ও পৌর বিএনপি’র যগ্ম সাধারণ সম্পাদক শাহ মুর্তুজা হক অষ্টিন।
এতে এক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!