
ডিমলায় খগা খড়ি বাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় এর নবীন বরণ ও বিদায় অনুষ্ঠািত।
মোঃ বাদশা প্রামানিক
খগা খড়িবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবাগত ষষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের নবীন বরণ এবং এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ
আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নীলফামারীর ডিমলার খগা খড়ি বাড়ি ইউনিয়নের খগা খরিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুর রহমান বিনজুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বড় ভাই ও ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব রইসুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খগা খরিবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন। এখানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রী বৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ফরহাদ খান। অনুষ্ঠানের শুরুতে নতুন ছাত্র-ছাত্রীদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধ্যাপক রইছুল আলম চৌধুরী নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলার পরামর্শ দেন এবং বিদায়ী ছাত্র-ছাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
Subscribe to get the latest posts sent to your email.