1. salmankoeas@gmail.com : admin :
শিক্ষাক্ষেত্রে ব-দ্বীপ বাংলাদেশ পুরস্কার পেলেন কাজিপুরের দুই শিক্ষক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম:
নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ জীবনের শেষ প্রান্তে অসহায় অনিল সরকার দম্পতি ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা মাধবপুরে মাদকবিরোধী আন্দোলনে বাধা: ৩ যুবকের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ভারতের ‘পুশইনের’ প্রতিবাদে মাধবপুরে ১১ দলের মানববন্ধন বগুড়া ইমাম উলামায় মতবিনিময় সভায় এমপি বাদশা মসজিদের ইমাম আলেম সমাজের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার জমকালো আয়োজনে অনুষ্ঠিত ফুটবল খেলা, প্রধান অতিথি মো. আজাহারুল ইসলাম বাতিল সালাউদ্দীনের চুক্তি!সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল মাধবপুরের মানিকপুর গ্রামবাসীর আয়োজনে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত ‎ আদাঐর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

Join 4 other subscribers

শিক্ষাক্ষেত্রে ব-দ্বীপ বাংলাদেশ পুরস্কার পেলেন কাজিপুরের দুই শিক্ষক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৫ Time View

শিক্ষাক্ষেত্রে ব-দ্বীপ বাংলাদেশ পুরস্কার পেলেন কাজিপুরের দুই শিক্ষক

<

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমান পেলেন ব-দ্বীপ বাংলাদেশ শিক্ষা পুরস্কার। বৃহস্পতিবার দুপুরে ব-দ্বীপ বাংলাদেশের চতুর্থবর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই দুই প্রতিষ্ঠান প্রধানের হাতে একটি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়েছে। উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন তারা। আলো ছড়ানো মানুষ ক্যাটাগরিতে প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং শিক্ষা বিস্তারের বিশেষ অবদান ক্যাটাগরিতে মোখলেছুর রহমান এ বছর পুরস্কারের জন্যে মনোনীত হন।
তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব-দ্বীপ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক একেএম ফজলুল হক মনোয়ার ও নির্বাহী সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল। এসময় সহ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, শাহজাহান আলী, বার্তা সম্পাদক এনামুল হকসহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় মোখলেছুর রহমান বলেন, ২০০৩ সাল থেকে মুনলাইট স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তারের দৃপ্ত শপথে এগিয়ে যাচ্ছি। এতোদিন পরে এসে এই কারণে সম্মাননা পাওয়া নিঃসন্দেহে অনেক আনন্দ ও খুশীর ব্যাপার। আমি ব-দ্বীপ বাংলাদেশ অনলাইন পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
প্রতিক্রিয়ায় আব্দুল লতিফ বলেন, শিক্ষকতা পেশার একেবারে শেষ প্রান্তে এসেছি। এখন চলে যাবো। এমন সময়ে এই সম্মাননা আমাকে সামনে চলার পথে অনুপ্রেরণা জোগাবে। আশা করি পত্রিকা কর্তপক্ষের এই ধারা অব্যাহত থাহবে। আগামীতে নতুন কেউ আসবে পুরস্কারের এই মঞ্চে এই কামনা করছি। # (ছবি আছে)


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading