
নীলফামারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র কলামিস্ট রাশেদুজ্জামান রাশেদ
মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে ৩৫১সদস্য বিশিষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার( ২৭ফেব্রুয়ারী) কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত সংগঠনের প্যাডে ছয় মাসের জন্য এই কমিটি গঠন করা হয়। এতে আহবায়ক হিসেবে সৈয়দ মেহেদী হাসান আশিক ও সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তর নির্বাচিত হয়েছেন।
এছাড়া মুখ্য সংগঠক হিসেবে সাবাব তানজিম ও মুখপাত্র হিসেবে লেখক ও কলামিস্ট রাশেদুজ্জামান রাশেদ রয়েছেন এই কমিটিতে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব হিসেবে আলিফ সিদ্দিকী প্রান্তর জানান, কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে ১৫জন এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে ১৫জন রয়েছেন।
Subscribe to get the latest posts sent to your email.