1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩৭ Time View

নীলফামারীতে মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি :
নীলফামারীতে ঐতিহ্যবাহী মশিউর রহমান ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটায় মশিউর রহমান ডিগ্রী প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংপুর অঞ্চলের মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা পরিচালক অধ্যাপক আমীর আলী। মাত্র কলেজে সরকারি প্রভাষক মুক্তাদির ও সহকারী অধ্যাপক মিনাল কান্তি রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম এবং জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু ও কলেজের গভর্নিং বডির দাতা সদস্য আকতারুজ্জামান।

ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি সোহায়েল পারভেজ

মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম জানান, ক্রীড়া প্রতিযোগীতার ২৫টি ইভেন্টে বিজয়ী ৭৫জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজ শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক আমির আলী বলেন, নীলফামারী জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে সুনাম কুড়িয়েছে। নীলফামারীর মশিউর রহমান ডিগ্রী কলেজের ঐতিহ্য রয়েছে। আমি আশা করি জাতীয় পর্যায়েও কলেজটি বিশেষ অবদান রাখবে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading