1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় ধর্ষিতার স্বীকারোক্তি জবানবন্দী ভাইরাল করার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

ডিমলায় ধর্ষিতার স্বীকারোক্তি জবানবন্দী ভাইরাল করার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৬৩ Time View

ডিমলায় ধর্ষিতার স্বীকারোক্তি জবানবন্দী ভাইরাল করার প্রতিবাদে মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। ধর্ষিতা ওই ছাত্রীকে তার বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেত হতে রাতেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিমলা থানা প্রশাসন ২ জনকে গ্রেফতার করেন। পরের দিনে এনডিবি বাংলা নিউজ ফেসবুক পেইজ নামে ফেসবুককে ওই ধর্ষিতা শিক্ষার্থীর ধর্ষণের স্বীকারোক্তি জবানবন্দী ছবিসহ আপলোড করা হয়। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

রবিবার ( মার্চ) দুপুর ২ টায় নীলফামারীর ডিমলা উপজেলা শুটিবাড়ি মোড় শহীদ স্মৃতি অম্লান চত্তরে ধর্ষণের স্বীকারোক্তি জবানবন্দির ভিডিও ভাইরাল করার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির এর সঞ্চালনায় নীলফামারীজেলা শাখার নাগরিক পার্টির মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জিয়ারুল ইসলাম জিয়া, ডিমলা উপজেলা প্রতিনিধি, আশরাফুল ইসলাম, রাব্বি ইসলাম, মাসুদ ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, সারাদেশে নারী শিশু নির্যাতন বেড়েই চলছে। জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আমাদের ডিমলায় অষ্টম শ্রেণি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেছে। ঘরে বাইরে নারী নির্যাতন চলছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।

এছাড়াও বক্তারা বলেন, ডিমলার অষ্টম শ্রেণি পড়ুয়া ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণকারীদের গ্রেফতার হোওয়ার পরে, এনডিবি বাংলা নিউজ নামে ফেসবুক পেইজে ভিডিও ভাইরালের নেশায় ঐ শিক্ষার্থীর ধর্ষণের স্বীকারোক্তি মূলক ভিডিও ভাইরাল করেন। এই জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং যারা ভিডিও ভাইরাল করছে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। কেউ য়দি সাংবাদিকতার নামে অপ-সাংবাদিকতা তাহলে তা বন্ধ করতে হবে। ধর্ষণ প্রতিরোধ করার জন্য গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এজন্য উপজেলা প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!