1. salmankoeas@gmail.com : admin :
দহগ্রাম সীমান্তে শূন্য রেখার ৫গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

দহগ্রাম সীমান্তে শূন্য রেখার ৫গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২৬১ Time View

দহগ্রাম সীমান্তে শূন্য রেখার ৫গজের ভিতরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলার কালীগঞ্জ সীমান্ত ঘেষা লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে গভীর রাতে আবরো কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের বাধায় নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।

সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীররাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে শনিবার (১ মার্চ) বিকেলে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাত সদস্যের প্রতিনিধি দলের বিজিবির পক্ষেনেতৃত্ব দেন পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী।অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে পানবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানিয়েছেন, কিছু না জানিয়ে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন সাংবাদিকদের জানিয়েছেন, ‘বিএসএফ আমাদের জানিয়েছে যে ভারতীয় গ্রামবাসী তাদের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল। কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।

শনিবার (১ মার্চ) বিকেল ৪টা ১০ মিনিটে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশে ভারতীয় বসকোঠাল এলাকায় নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি সূত্র জানায়, পতাকা বৈঠকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অন্যদিকে বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমার। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিএসএফ-বিজিবির অধিনায়ককে কাঁটাতারের বেড়া পরিদর্শন করান।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম বলেন , দুই দেশের শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষার্থে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!