1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

কাজিপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ২১০ Time View

কাজিপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে একটি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার সোনামুখি বাজারে অবস্থিত শিখা স্মৃতি সার্বজনিন দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক ও কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার দুইদিন গড়িয়ে গেলেও সোমবার বিকেল পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেননি মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের তত্বাবধায়নকারী যতন কুমার কর্মকার বলেন, রবিবার ভোরে মন্দিরে পূজা দিতে গিয়ে প্রতিমা ভাঙ্গা দেখতে পাই। পাকা মন্দিরের সামনে স্টেইনলেস স্টিলের বেড়াঁ দেওয়া আছে। কে বা কারা বাইরে থেকে বেড়ার ফাঁক গলিয়ে মন্দিরের ভেতরে বাঁশ ঢুকিয়ে দিয়ে প্রতিমাটি ভেঙ্গে মেঝেতে ফেলে রেখেছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন তিনি।
কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক পরিমল কুমার তরফদার জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মন্দির কর্তৃপক্ষকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেছি।
মন্দিরের আরেক তত্ত্বাবধানকারী উত্তম কুমার কর্মকার জানান, অভিযোগ দেবার প্রক্রিয়া চলছে। রাতেই (সোমবার) হয়তো থানায় গিয়ে অভিযোগ দেবো।

এ বিষয়ে কাজিপুর থানার ওসি নুরে আলম বলেন, সংবাদ পেয়ে রবিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছি।আর দুপুরে সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম এবং এসপি ফারুকে হোসেন স্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।

মাহমুদুল হাসান শুভ
কাজিপুর, সিরাজগঞ্জ
৩/৩/২৫
০১৭৯২৯৯৭৫৪৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!