1. salmankoeas@gmail.com : admin :
রাজনগরে ভিক্ষাবৃত্তির বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারি চালিত রিকসা বিতরণ। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

রাজনগরে ভিক্ষাবৃত্তির বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারি চালিত রিকসা বিতরণ।

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩২৪ Time View

রাজনগরে ভিক্ষাবৃত্তির বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারি চালিত রিকসা বিতরণ।

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি কামরুল আহমদ
মৌলভীবাজারের রাজনগরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকার ভোগীদের মাঝে ব্যাটারি চালিত রিকশা বিতরণ করা হয়েছে।
৩রা মার্চ (সোমবার) উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা উপকার ভোগীদের হাতে রিকসার চাবি তুলে দিয়ে বলেন, “ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে তাদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে। উপকারভোগীদের উদ্দেশ্য তিনি সতর্ক করে বলেন ভিক্ষাবৃত্তি বন্ধ করার জন্য সরকার ভিক্ষুদেরকে এই রিকসা দিয়েছে। এ উপকার ভোগ করে ফের যদি কেউ ভিক্ষাবৃত্তি করেন তাদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, মনসুরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!