1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে ইট ভাটা মালিক সমিতির উপজেলা নির্বাহীর কাছে স্মারকলিপি প্রদান - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

নীলফামারীতে ইট ভাটা মালিক সমিতির উপজেলা নির্বাহীর কাছে স্মারকলিপি প্রদান

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩০৭ Time View

নীলফামারীতে ইট ভাটা মালিক সমিতির উপজেলা নির্বাহীর কাছে স্মারকলিপি প্রদান

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
বাংলাদেশ ইজ প্রস্তুতকারী মালিক সমিতি নীলফামারী সদর উপজেলা শাখা, নীলফামারী উপজেলা কর্মকর্তার কাছে সাত দফা দাবী বাস্তবায়নে জন্য স্বারক লিপি প্রদান করেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টায় ইট প্রস্তুতকারী মালিক সমিতির নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে এ সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে সাত দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের সদস্য অকছেদ আলী, বাবু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়,‘জিগজাগ ভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, দীর্ঘ মেয়াদী পূর্নাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক জানান, ‘প্রায় দেড় হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই ইটভাটাগুলোতে। ৪০বছর ধরে চলে আসছে এসব ভাটা। কাষ্টমস ভ্যাট, জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর প্রায় ২০লাখ টাকা রাজস্ব দিয়ে আসছে মালিকরা। এছাড়া ইটভাটা পরিচালনায় অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ রয়েছে। এসব ভাটা বন্ধ করলে চরম বিপাকের মধ্যে পড়বে মালিক শ্রমিকরা।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!