1. salmankoeas@gmail.com : admin :
আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের সাবেক এমপির ৪দিনের রিমান্ডে - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

আত্মগোপনে থাকা নীলফামারী-১ আসনের সাবেক এমপির ৪দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩২৫ Time View

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
রংপুরে গ্রেফতার হওয়া নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

রংপুর কোতোয়ালি থানার মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মুস্তাফিজার রহমান গ্রেফতারকৃত আফতাব উদ্দিন সরকারকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাড. ইতফা আক্তার রিমান্ডের বিরোধিতা করেন।পরে উভয়পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞআদালত।

আরওপড়ুন …শতকোটি টাকা লুট ,অনিয়মকে নিয়ম বানিয়ে

এদিকে বুধবার দিবাগত রাত পৌনে একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মে. মজিদ আলীর নেতৃত্বে রংপুর মহনগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। অভিযানে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতাউর রহমান সঙ্গে ছিলেন।

আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অর্থের যোগানদানসহ অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত ৬০ নম্বর আসামি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!