1. salmankoeas@gmail.com : admin :
এ এফ এম তারিক হোসেন খানকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

এ এফ এম তারিক হোসেন খানকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৩২১ Time View

এ এফ এম তারিক হোসেন খানকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে রাজশাহী মহানগর পুলিশের সদ্য ডিসি পদে পদোন্নতি প্রাপ্ত আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান ওরফে এ.এফ.এম তারিক হোসেন খানকে।

মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে ৩ অতিরিক্ত মহাপরিদর্শকসহ ৭ ডিআইজি ও ৮ পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এছাড়া একই প্রজ্ঞাপনে নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দপ্তরে রিপোর্টকৃত মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, এ. এফ. এম তারিক হোসেন খান বিসিএস (পুলিশ) ২৪তম ব্যাচে যোগদান করেন। তিনি ফরিদপুরের বাসিন্দা। অ্যাডিশনাল এসপি হিসেবে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশেও কাজ করেছেন। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন(ডিএমপি) অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ পুলিশ উপ-পুলিশ কমিশনার (অপারেশনস্) হিসেবে দায়িত্ব পালন করছেন তারিক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!