1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে চরাঞ্চল থেকে যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে চরাঞ্চল থেকে যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫৭০ Time View

কাজিপুরে চরাঞ্চল থেকে যুবলীগ নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

মাহমুদুল হাসান শুভ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দি গ্ৰামের বাথান বাড়ির একটি বসত ঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত স্বপন উপজেলার বীর শুভগাছা গ্ৰামের ইমান আলী খানের ছেলে।তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত একমাস যাবত স্বপন একা দুর্গম চরাঞ্চলের ওই বাথান বাড়ি অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন।ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ।
তিনি প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। স্বপনের স্ত্রীর দাবী গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
স্থানীয়রা জানান, মৃতদেহ ফুলে গেছে, এবং মাথার চুল উঠে যাচ্ছে। তবে বাথানের গরু, ভেড়া, ঘোড়া অক্ষত আছে। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকায় স্বপনের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, লাশ অনেকটাই পঁচে গেছে।দেখে প্রাথমিকভাবে মনে হয়েছে হয়তো স্বাভাবিক মৃত্যুই হয়েছে।লাশ উদ্ধার করা হয়েছে। পোস্টমর্টেমের জন্যে সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!