1. salmankoeas@gmail.com : admin :
নির্বাচিত সরকার ব্যতীত দেশের চলমান সংকট সমাধান সম্ভব না- শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নির্বাচিত সরকার ব্যতীত দেশের চলমান সংকট সমাধান সম্ভব না- শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি।

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৩৮৯ Time View

দুমকি উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :

নির্বাচিত সরকার না থাকায় দেশ ও দেশের মানুষ নানান সংকটের মধ্যে রয়েছে। চলমান সংকট নিরসনে দ্রুত নির্বাচন অপরিহার্য বললেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো: আনিসুর রহমান আনিস। শনিবার ৮মার্চ ২০২৫ পটুয়াখালী শহরের চৌরাস্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের তিনি এ কথা বলেন।

জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী শাখার উদ্যোগে লিফলেট বিতরণ উদ্ধোধনকালে আনিসুর রহমান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত দেড়দশকে দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করেছিল। ছাত্র-জনতার আন্দোলনে খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে। বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী।

তাঁর বক্তৃতায় আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার পালানোর ঘটনা থেকে দেশের সব রাজনীতিবিদের শিক্ষা নিতে হবে।তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জোর দাবি জানান।
এসময় শহীদ জিয়া গবেষণা পরিষদ পটুয়াখালী জেলা শাখার

আরওপড়ুন ..কাজিপুরে সোনামুখিতে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আহবায়ক মো: মাহবুবুর রহমান মাতব্বর, সদস্য সচিব মো: গোলাম কিবরিয়া (লিটন শিকদার), বরগুনা জেলা যুগ্ন-আহবায়ক ও আমতলী উপজেলা মহিলা দল সভা নেত্রী মীরা খান, সিনিয়র সদস্য এড. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক এড. এস এম যোবায়ের, মো: জহিরুল ইসলাম, আতিকা ইসলাম ডলি, সাদিয়া আফরোজ, সুলতানা সহ অন্যান্য সদস্যবৃন্দ।।#

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!