1. salmankoeas@gmail.com : admin :
দুমকি উপজেলায়, আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতাদের। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে গলায় ফাঁ’স দিয়ে যুবকের আত্মহ’ত্যা সীমান্তে বিজিবির মানবিক ছোঁয়া: নীলফামারীতে এতিম শিশুদের মাঝে শিক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত”—প্রতিপাদ্যে হবিগঞ্জে মে দিবস উদযাপন দেওয়ানগঞ্জে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ পালিত র‍্যাব-১৩ এর অভিযানে ৫৮১ বোতল ফেন্সিডিল এবং ২৫ বোতল বিদেশী মদ জব্দসহ ১ জন গ্রেফতার। কাজিপুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত, ট্রাকচালক গ্রেপ্তার মাধবপুরে মোবাইল চুরির অভিযোগে কিশোর কেপ্রকাশ্য মাথা ন্যাড়া, কান ধরে উঠবস নাখে খত দেওয়া অভিযোগ মাধবপুরে ঝড়-বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষয়ক্ষতি কাজিপুরে দুই মাদকসেবীর কারাদন্ড

Join 4 other subscribers

দুমকি উপজেলায়, আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতাদের।

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯৭ Time View

দুমকি উপজেলায়, আইনশৃঙ্খলা অবনতির দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ দাবি ছাত্রদল নেতাদের।
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সরকারি জনতা কলেজ ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় জনতা কলেজ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ার, সদস্য সচিব সুমন শরিফ সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত,সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ সুলতান শাহাদাৎ , ওবায়দুল ইসলাম অভি, সাদ্দাম হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন আরাফাত বলেন বর্তমান সরকার দেশে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পারছেনা,দেশে বিভিন্ন সমস্যা চলছে,তাই আমরা বলতে চাই সরকার যদি দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে তবে এর দায় নিয়ে ইউনুস সরকারের পদত্যাগ করা উচিত। তিনি আরও বলেন দেশে অতিদ্রুত একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনে যারা জয়ী হবে নির্বাচিত সরকার দেশের আইনশৃঙ্খলা সহ সবকিছু ঠিক করবে।।#


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading