1. salmankoeas@gmail.com : admin :
বড়লেখায় ধর্ষণের শিকার শিশুটির পাশে নাসের রহমান - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

বড়লেখায় ধর্ষণের শিকার শিশুটির পাশে নাসের রহমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩৩৬ Time View

বড়লেখায় ধর্ষণের শিকার শিশুটির পাশে নাসের রহমান

এনামুল হক আলম মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
পাশবিক নির্যাতনের শিকার বড়লেখার সেই থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত সাড়ে তিন বছরের শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। আজ সোমবার রাতে শিশুটির মাকে ফোন করে তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি।
নাসের রহমান সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য।
সোমবার (১০ মার্চ) রাত সাড়ে দশটায় মৌলভীবাজার থেকে একটি প্রতিনিধিদল নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে দেখা করেন। এর পর ফোনে কথা বলেন নাসের রহমান। এসময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি। এবং ভুক্তভোগী মায়ের করা মামলা পরিচালনায় আইনজীবির খরচ তার পক্ষ থেকে বহন করা হবে যেন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়।
নাসের রহমানের ফোন পেয়ে কান্নায় ভেঙে পরেন শিশু মা। তখন তিনি নিজের জীবনের শঙ্কার কথা তুলে ধরেন। বলেন,বাসার মালিক আমাকে থ্রেড দিচ্ছেন’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!