1. salmankoeas@gmail.com : admin :
রাস্তা দখল নিয়ে সাংবাদিকদের বক্তব্য দেয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার সেই শিশু! - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

রাস্তা দখল নিয়ে সাংবাদিকদের বক্তব্য দেয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার সেই শিশু!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৯৯ Time View

রাস্তা দখল নিয়ে সাংবাদিকদের বক্তব্য দেয়ায় সন্ত্রাসীদের হামলার শিকার সেই শিশু!

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করার প্রতিবাদে এক শিশু শিক্ষার্থী সাংবাদিকের সামনে বক্তব্য দেয়ায় জেরে সে ও তার পরিবার লোকজন হামলার শিকার হয়েছে।

গত সোমবার (১০ মার্চ) সকালে ওই হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই শিশু ও তার পরিবারের লোকজন হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হামলার শিকার ওই শিশুর নাম শেখ মোঃ শাফি(১০)। সে উপজেলার আন্দিঊড়া ইউপি আন্দিউড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।সাফি আন্দিউড়া উমেতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ফার্স্টবয়।

জানা যায়,সম্প্রতি তাদের বাড়ির সামনে রাস্তা দখলের প্রতিবাদে সাংবাদিকদের সামনে বক্তব্য দেয় শাফি।পরে স্থানীয় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে রাস্তার ওই প্রতিবন্ধকতা অপসারণও করা হয়।কিন্তু ওই শিশুর বক্তব্যে রাস্তা দখলকারী দুর্বৃত্তদের মান সম্মানের হানি হয়েছে এই জেরে তার ও তার পরিবারের লোকজনের উপর হামলা করা হয়েছে।রাস্তাটি উদ্ধারের জন্যে শাফির পিতা সোহেল মিয়া ইউএনও ও জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদনও করে ছিলেন।এসব ঘটনায় শাফির পরিবার অত্যন্ত কঠিন সময় পার করছে।

এদিকে শাফির পরিবার যাতে মামলা দায়ের না করে এজন্যও দুর্বৃত্তরা তাদের ভয়-ভীতি ও দেখাচ্ছে। বর্তমানে তারা দুর্বৃত্তদের কারনে তাদের বাড়িতে ভিড়তে পারছেন না।

শাফির পিতা সোহেল মিয়ার অভিযোগ,স্থানীয় এক গৃহিণী রিনা বেগম ও জুম্মন মিয়া গং তাদের উপর হামলা করেছে।তার ছেলের শাফি সম্প্রতি সাংবাদিকদের কাছে রাস্তা দখল নিয়ে বক্তব্য দেয়।ওরা সরকারি রাস্তা ও জায়গা দখল করেছে। সেটি উদ্ধারে জনস্বার্থে আমি প্রাশাসনের কাছে আবেদন দিলে তারা আমাদের উপর হামলা করে।আমরা এর সঠিক বিচার চাই।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত রিনা বেগমকে একাধিক ফোনে ফোন দেয়া হলেও তাকে পাওয়া যায়নি।

মাধবপুর থানার এসআই শাহ আলম বলেন,এসব বিষয়ে দেখার এত সময় এমন নেই। ওই ছেলে ও তার পিতা সোহেল সাংবাদিকের সামনে এসব কথা বলতে যায় কেন।পুলিশেরই এখন নিরাপত্তা নেই তাদের নিরাপত্তাকে কে দেবে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।বিষয়টি খতিয়ে দেখা হবে।এদেরআদালতে মামলা দায়েরের পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি:সন্ত্রাসীদের হামলার শিকার শিশু শেখ মোঃশাফি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!