1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় তিস্তার বালুমহাল খুলে দেওয়া জন্য মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে ২০তম রোভার অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্বোধন মাধবপুরে নিখোঁজ মাদক ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন, কালনী ট্রেন অবরোধ মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী

ডিমলায় তিস্তার বালুমহাল খুলে দেওয়া জন্য মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৪ Time View

ডিমলায় তিস্তার বালুমহাল খুলে দেওয়া জন্য মানববন্ধন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
তিস্তাপাড়ের মানুষের অনাবাদি জমি চাষযোগ্য করা ও শ্রমিকদের কর্মসংস্থানের জন্য ‘বালুমহাল’ খুলে দেওয়াসহ ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই কলোনি বাজারে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিস্তা তীরবর্তী জনগণের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বহু মানুষ বেকারত্বে ভুগছে। অনাবাদি জমিগুলো চাষের আওতায় আনতে পারলে কৃষিকাজে বিপ্লব ঘটবে এবং স্থানীয়দের কর্মসংস্থান হবে। পাশাপাশি শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করতে ‘বালুমহাল’ খুলে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. মিজানুর রহমান মজনু, সাইদুর রহমান বিপ্লব, কাজী রফিকুল ইসলাম সোহাগ, জাফর হোসেন জাকির প্রমুখ।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন, কিন্তু এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

দফা দাবির মূল বিষয়গুলো হলো- অনাবাদি জমিকে চাষযোগ্য করার উদ্যোগ নেওয়া, শ্রমিকদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বালুমহাল চালু করে শ্রমজীবী মানুষদের কাজের সুযোগ সৃষ্টি করা।

স্থানীয়রা জানান, ১৯ কিলোমিটার জুড়ে প্রায় এক হাজার কৃষকের জমিতে তিস্তার বাঁধ ভেঙে বালু প্রবেশ করায় জমিগুলো অনাবাদী হয়ে পড়েছে। তাদের দাবিগুলো পূরণ হলে তিস্তা পাড়ের মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এবং বেকারত্ব কমবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!