1. salmankoeas@gmail.com : admin :
মরহুমা আয়শা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

মরহুমা আয়শা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২১৪ Time View

মরহুমা আয়শা সিদ্দিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানায় ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডোমারে সাবেক সংসদ সদস্য খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিনের মরহুমা স্ত্রীর নামে প্রতিষ্ঠিত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতারি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে পাঁচটায় নীলফামারী ডোমারের গমনাতিতে অবস্থিত এতিমখানা ও মাদ্রাসার আয়োজনে, মাদ্রাসা প্রাঙ্গণে  বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিলঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বিনিময় করেন ও বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর বড় ভাই ও ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলাউদ্দিন আলাল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুর ইসলাম রাসেল, ক্রীড়া বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সহ গোমনাতির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উলে­খ্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর মাধ্যমে অত্র মাদ্রাসা ও এতিমখানায় প্রতিমাসে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের উন্নয়নকল্পে টাকা ও অনুদান প্রদান করেন। অনুষ্ঠান শেষে  মরহুমা আয়শা ইসলাম কলির আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও মোনাজাত  কামনা করেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading