1. salmankoeas@gmail.com : admin :
দেশে চলছে রক্তচোষা সাংবাদিকতা : প্রেস সচিব - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দেশে চলছে রক্তচোষা সাংবাদিকতা : প্রেস সচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৯৫ Time View

স্টাফ রিপোর্টার :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকতা বাংলাদেশে একটি রক্তচোষা শিল্প হয়ে দাঁড়িয়েছে। ভিডিও প্রকাশ করে হাজার হাজার ডলার কামাচ্ছেন কেউ অথচ যে লোকের কাছ থেকে ভিডিওটা নিচ্ছেন তাকে ৫০০ টাকাও দিচ্ছেন না।
আজ বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন।

আরও পড়ুন ..বন্ধ এনআইডি সেবা
প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আমাদের উচিত মাল্টিমিডিয়ার রিপোর্টারদের আরও স্বীকৃতি দেওয়া। দুটি অপরাধকে বলা হয় সবচেয়ে বড় অপরাধ। একটা হলো জেনোসাইড বা গণহত্যা আর আরেকটি হচ্ছে মানবতাবিরোধী অপরাধ। মানবতাবিরোধী অপরাধের প্রমাণ জোগাড় করতে কারা বেশি কাজ করেছে, কারা প্রাথমিক ভিডিওগুলো দিয়েছে, এটা হলো সাংবাদিকরা। বাংলাদেশে সাংবাদিকদের অবদান অবিস্মরণীয়। তবে এই অবদান সম্পর্কে আমরা শুধু মুখে বললাম আর কিছু করলাম না তা ঠিক না। সাংবাদিকদের মধ্যে গুটিকয়েক লোক যারা মালিক বা সম্পাদকের আশেপাশে থাকে, মালিককে খুব ভালো চিনে, চামচামি করতে পারে, তারা ভালো বেতন পায়। আর বেশিরভাগ সাংবাদিকের বেতন কম। কারো কারো ক্ষেত্রে পাঁচ হাজার টাকা দিচ্ছে, ১০ হাজার টাকা দিচ্ছে আর গ্রামগঞ্জে তো কথাই নাই…একটা টাকাও দিচ্ছে না।
শফিকুল আলম আরও বলেন, ‘একটা ভালো ভিডিও ফেসবুক বা ইউটিউবে দিয়ে হাজার হাজার ডলার কামাচ্ছেন অথচ যে লোকের কাছ থেকে ভিডিও নিচ্ছেন তাকে ৫০০ টাকাও দিচ্ছেন না। এদের কেউ কেউ আবার সুধী সমাজের সদস্য। ভালো ভালো কথা বলেন। সত্যিকার অর্থে সাংবাদিকতা বাংলাদেশে রক্তচোষা শিল্প হয়ে দাঁড়িয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!