1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে ২০ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ শুরু - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
লৌহজংয়ে ধ’র্ষকের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ তেল নিতে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড় মধুখালীতে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় পুলিশ: ওসি সুকদেব রায় নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন

Join 4 other subscribers

হবিগঞ্জে ২০ হাজার পরিবারের মধ্যে সায়হাম গ্রুপের ইফতার সামগ্রী বিতরণ শুরু

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২০০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

দেশের অন্যতম রপ্তানিকারক শিল্প প্রতিষ্টান সায়হাম গ্রুপ প্রতিবছরের মত এবারও ২০ হাজার পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের শুরু করেছে। সায়হাম গ্রুপের  চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সলের উদ্যোগে ও সায়হামের নিজস্ব  অর্থায়নে আজ রোববার (১৬ মার্চ)  সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর, চৌমুহনী, বহরা ইউনিয়নে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈশতিয়াক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ,শাহজাহান সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

প্রতি বছরের ন্যায় এবারও মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা,ও চুনারুঘাট উপজেলার  ১০ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার গরীব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।  মাধবপুরে উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামাল বলেন,হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের ২১ টি ইউনিয়ন ও দুটো পৌরসভার অসহায়, অস্বচ্ছল লোকজন রয়েছেন যাদের ইফতার সামগ্রীর কেনার সামর্থ্য নেই।চাইলেও তারা  ভাল ইফতার সামগ্রী কিনতে পারেনা।তাদের কথা চিন্তা করে  সায়হাম গ্রুপের চেয়ারম্যান হবিগঞ্জ ৪  মাধবপুর চুনারুঘাট আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ,ফয়সলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরওপড়ুন…..পটুয়াখালী সেনানিবাস নামকরণের দাবীতে দুমকীতে মানববন্ধন।

প্রতিটি গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গরীব অসহায় মানুষের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা অনুযায়ী সবার ঘরে ঘরে ইফতার সামগ্রী দুএকদিনের মধ্যে  পৌছে দেওয়া হবে।

সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ঈশতিয়াক বলেন,সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ,ফয়সলের অনুপ্রেরণায় সায়হাম তার জন্মলগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।ঈদ, পুজা, দুর্যোগ দুর্বিপাকে যে কোন প্রতিকূল পরিস্থিতির মধ্যে সায়হাম গ্রুপ সাধারণ মানুষের পাশে মন উজাড় করে দাড়িয়েছে।এ ছাড়া এলাকার, মসজিদ, মন্দির, চিকিৎসা, এতিমখানা সহ দলমত নির্বিশেষে সকল মানব কল্যাণমুখী কাজ করে যাচ্ছে। আমরাই প্রথম নোয়াপাড়া  গ্রামে শিল্প কারখানা প্রতিষ্টা করার কারনে হাজারো নরনারীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।মাধবপুরে শুরু হয়েছে শিল্প বিপ্লব।আজীবন আমরা মানুষের সেবা করে যেতে চাই।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading