1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ নামে গরীবদের হয়রানি - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ নামে গরীবদের হয়রানি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৫৫ Time View

ডিমলায় বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ নামে গরীবদের হয়রানি

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিলায় ২নং বালাপাড়া ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণের নামে গরিব-দুঃখীদের হয়রানির অভিযোগ উঠেছে।

জানা যায় ২ নং বালাপাড়া ইউনিয়নে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ ওই এলাকার মেম্বার এবং চেয়ারম্যান কর্তৃক তালিকা করে বিতরণের দিন ধার্য করা হয়। চাল বিতরণ কার্যক্রম শুরু হবে এমন সময় রাজনৈতিক দলের নেতাগণ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তালিকা হালনাগাতের অনিয়মের অভিযোগে ভিজিএফের চাল বিতরণ বন্ধ করে দিয়ে নতুন করে ভোটার আইডি কার্ড দেখে স্বচ্ছভাবে যারা এর হকদার তাদের তালিকা হালনাগাদের প্রস্তাব দেয়। এতে দুই নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চাল বিতরণ বন্ধ রাখতে বাধ্য হন। বিষয়টি নিয়ে সকলের সাথে বসে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্তনিয়েছে জানানো হবে বলে চাল নিতে আসা মানুষদের আজকের মত বিদায় করে দেন। ভুক্তভোগীরা এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ভুক্তভোগী মোঃ মফিজুল ইসলাম বলেন, এভাবে গরিব মানুষকে আশ্বাস দিয়ে ইউনিয়ন পরিষদের ডেকে এনে বিড়ম্বনা করার কোন দরকার ছিল না। আমরা অনেক দূর থেকে আসি এতে আমাদের সময় ও অর্থ দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হই।

আর এক ভুক্তভোগী জয়নাল জানান,বাবারে আমরা গরিব মানুষ, বাড়ি থেকে ইউনিয়ন পরিষদ অনেক দূরে, যাইতে আসতে ৬০ টাকা লাগে। তাছাড়া পরিষদ আসলে সেই দিন আর অন্য কোন কাজ হয় না। ঐ দিন নষ্ট হয়ে যায়।দিনটি যদি কামলা দেই তাহলে ৫০০ টাকা পাইতাম। এখন ৫৬০ টাকা আজকে লস করলাম আবার আরেক দিন ৬০ টাকা খরচ করি ১০ কেজি চাল নিয়ে যেতে হবে। তাহলে এর মূল্য থেকে খরচে বেশি হয়ে গেল।লাভ কি হল?

এ বিষয়ে ২ নং বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি কথার ছলে জানান, বর্তমানে দেশে নতুন সরকার,নতুন নিয়ম তাই পুরাতন নিয়মের তালিকা এখন নাকি চলবে না। পরে অবশ্য তিনি বলেন, রাজনৈতিকভাবে কিছু কাজ চাওয়া হয়েছিল যা আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা তালিকা তৈরি অস্বচ্ছতার অভিযোগ আনে। চাল বিতরণ স্থগিত রেখে তালিকা তৈরির অস্বচ্ছতা প্রমাণ চাই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!