1. salmankoeas@gmail.com : admin :
কিশোরগঞ্জে ট্রাকের চাখায় পিষ্ট হয়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

কিশোরগঞ্জে ট্রাকের চাখায় পিষ্ট হয়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৯৮ Time View

কিশোরগঞ্জে ট্রাকের চাখায় পিষ্ট হয়ে দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে প্রাইভেট পড়তে যাওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ফরহাদ হোসেন(১৬) নামে এক স্কুল ছাত্রের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮-মার্চ) দুপুর দেড়টার দিকে নীলফামারী রংপুর মহাসড়কের পুটিমারী ইউনিয়নের সাদুরারপুল বাজার নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত ফরহাদ হোসেন নীলফামারীর কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নের মন্থনা গ্রামের আনছার আলীর ছেলে। বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলে কিশোরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্র জানা গেছে, বেগম খালেদা জিয়া স্কুলের দশম শ্রেণীর ছাত্র ফরহাদ হোসেনের স্কুল বন্ধ থাকায় সে কিশোরগঞ্জ বাজারে নিয়মিত কোচিং করতে আসে। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে ফরহাদ ও তাঁর সহপাঠী আকাশ ইসলামসহ দুজনে বাইসাইকেলে করে কিশোরগঞ্জ বাজারের উদ্দেশ্যে কোচিং করার জন্য আসলে ছাদুরারপুল বাজার থেকে দুইশতগজ উত্তর দিকে আমিনুরের বাড়ির কাছে পৌঁছামাত্র পিছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক ফরহাদকে চাঁপা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!