1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে আদালতের দুটো রায়ের পরেও প্রতিপক্ষের জমি দখলের পাঁয়তারা - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার।

Join 4 other subscribers

কাজিপুরে আদালতের দুটো রায়ের পরেও প্রতিপক্ষের জমি দখলের পাঁয়তারা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৩ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের কৃষক সাইদুর রহমান সবুজের পক্ষে আদালতের দুটো রায় থাকার পরেও তার জমি দখলের পাঁয়তারা করছেন প্রতিপক্ষের লোকজন। রায়ের কাগজপত্র দেখালেও প্রতিপক্ষের লোকজন তা অস্বীকার করে জমি দখলের জন্যে নানাভাবে চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ওই কৃষক। এই ঘটনায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

আদালতের রায়ে দেখা যায়, স্থলবাড়ী মৌজার আরএস ৮২৮ খতিয়ানের ২৩০৪ দাগের ৪০ শতাংশ জমির মধ্যে ১৫ শতাংশ জমি ১৯৮৯ সালের দলিলমূলে কৃষক সবুজের মাতা কহিনুর বেগম মনেজা বেগম গংদের নিকট থেকে ক্রয় করে ভোগদখল করে আসছেন।

এরপর ওই জোতের আরও সম্পত্তিও বিক্রয় হয়। কিন্তু দলিল লেখার সময় ২৩০৪ দাগ লিখতে গিয়ে ভুলক্রমে ১৩০৪ নম্বর দাগের উল্লেখ করা হয়। অথচ ওই খতিয়ানে ১৩০৪ নম্বর নামের কোন দাগেরই উল্লেখ নেই। এদিকে দলিলে ভুল আছে বিষয়টি টের পেয়ে অসৎ উদ্দেশ্যে বিবাদী মনেজা বেগমের ওয়ারিশানগণ ২০১৩ সালে স্থানীয় তহশিল অফিসে গিয়ে নিজেদের নামে নামজারির আবেদন করে তাদের নামে আলাদা খতিয়ান করে নেন।

এরপর থেকে তারা নামজারির মূলে ওই জমি নিজেদের বলে দাবী করে। বিষয়টি জানতে পেরে কহিনুর বেগম প্রথমে নিম্ম আদালতে দলিলের দাগ সংশোধনের আবেদন করলে বিচারিক আদালত ৪৫/২০১৩ নং মোকদ্দমায় প্রদত্ত বিগত ২৯/২/২০১৬ তারিখে একটি এবং ৭/৩/২০১৬ তারিখে আরেকটি আদেশ বাদী কহিনুর বেগমের পক্ষে দেন। পরে এ নিয়ে বিবাদী মহামান্য হাইকোট আপিল করলে শুনানী শেষে গত ২৭/১২/২০২৩ সালে নি¤œ আদালতের রায় বহাল রাখেন। কহিনুরের ওয়ারিশ সাইদুল ইসলাম সবুজ আদালতের রায় বিবাদীদের জানালেও তারা তাতে কর্ণপাত না করে জমি দখলের পাঁয়তারা করছে।

বুধবার দুপুরে সরেজমিন গেলে সবুজ জানান, রায় পাবার পরে নামজারী বাতিলের আবেদন করেছি। এটা জানতে পেরে বিবাদী মনেজা বেগমের ওয়ারিশ শহিদুল, আতিকুল ও রব্বানীরা আমাদের পুকুর থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়েছে। আমাদের জায়গায় জোরপূর্বক ঘর তোলার চেষ্টা করছে।
কাজিপুর উপজেলা সহকারি কমিশনার ভূমির অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক জানান, মিস কেস পেয়েছি। শীঘ্রই শুনানী করা হবে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading