
মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯) মার্চ বিকাল ৪ টায় মাধবপুর আই এ বি মিলনায়তনে ইফতার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলার।সাংগঠনিক সম্পাদক, মাহবুব আলম। প্রদান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ,মুফতি ইসমাঈল রহমানী ,মুমতামিম, জামিয়া কাসিমুল উলুম মাদরাসা খড়কী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মুফতি ইজহারুল ইসলাম। মুমতামিম, জামিয়া ইসলামিয়া ফয়জুল উলুম দারুস সুন্নাহ মৌজপুর।
অনুষ্ঠানে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার সভাপতি মুফতি সোলাইমান গাজীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলি আকবর এর সঞ্চালনায়,
এই আলোচনা সভায় অংশ নেয়,মাধবপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি নাজমুল হাসান মুজাহিদী, সাংগঠনিক সম্পাদক আলি আকবর হুসাইনী, সভাপতি মুফতি সুলাইমান গাজী, খেলাফত মজলিসের সভাপতি মহিউদ্দীন সেলিম,জাতীয় নাগরিক পার্টি মাধবপুর উপজেলা শাখার সদস্য বোরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, আজকের ইফতার মাহফিল। আল্লাহর অশেষ রহমতে আমরা এবার শেখ হাসিনার নির্যাতন অত্যাচার ছাড়া রোজা রাখতে পারছি। আল্লাহ আমাদের একটি গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে।
এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Subscribe to get the latest posts sent to your email.