1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ৯সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি গঠন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নীলফামারীতে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ৯সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩২৭ Time View

নীলফামারীতে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের ৯সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি গঠন

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম এর ৯সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন

সামাজিক ও যুব উন্নয়নমূলক সংগঠন “বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম”-এর নীলফামারী জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঐক্য, সেবা, শান্তি এই ৩টি স্লোগানকে ধারণ করে এবং আমরাই গড়বো মানবিক বাংলাদেশ, এই লক্ষ্যমাত্রা সামনে রেখে মোঃ তরিকুল ইসলাম তৌফিক কে আহ্বায় ও মোঃ মোয়াজ্জেম কে সদস্য সচিব করে সামাজিক ও যুব উন্নয়নমূলক সংগঠন ইউনাইটেড যুব ফোরাম এর কমিটি গঠন করা হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুল বিন বারী ও সাধারণ সম্পাদক ইঞ্জিঃ সৈয়দ মোঃ শাকিল ইউনাইটেড যুব ফোরাম এর প্যাটে স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।এ কমিটিতে যুগ্ন-আহ্বায়ক মোঃ আল-আমিন ইসলাম শাকিল ও মোঃ সুজন ইসলাম এবং যুগ্ম সদস্য সচিব শ্রী মহাদেব দাস, মোঃ রাশেদুজ্জামান জিহাদ, সদস্য নিসাদ আলি, মোঃ জাহিদ হাসান, মোঃ মামুন ইসলামসহ মোট ৯ সদস্য বিশিষ্ট কমিটিটি গঠন করা হয়েছে।

এ কমিটি আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম ২০২০ সাল থেকে আর্ত মানবতার সেবায় নিয়োজিত আছে। করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে সেবা প্রদান, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, স্বেচ্ছায় মুমূর্ষু রোগীদের রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথে প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়োজিত আছে সংগঠনটি। বর্তমানে দেশব্যাপী সংগঠনের জেলা ও আঞ্চলিক কমিটি গঠনের মাধ্যমে সমগ্র দেশে মানবিক কাজের পরিধি বৃদ্ধি করতে ইচ্ছুক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ঐক্য, সেবা, শান্তি এই ৩টি স্লোগানকে ধারণ করে এবং আমরাই গড়বো মানবিক বাংলাদেশ, এই লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা করছে এই সংগঠনের মানবিক কার্যক্রম। বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরামের কেন্দ্রীয় কার্যালয় মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। বর্তমানে সংগঠনটিতে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে প্রায় পাঁচশতাধিক মানবিক স্বেচ্ছাসেবীবৃন্দ।

এসময় নীলফামারী জেলা কমিটির আহবায়ক তরিকুল ইসলাম তৌফিক বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে। জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!