1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবরাগুলোর পাশে ওসি নূরে আলম - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবরাগুলোর পাশে ওসি নূরে আলম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২২৪ Time View

কাজিপুরে আগুনে নিঃস্ব পরিবরাগুলোর পাশে ওসি নূরে আলম

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া হিন্দুপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব ৫ টি পরিবারকে ব্যক্তিগভাবে সহায়তা প্রদান করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। মঙ্গলবার দুপুরে তিনি ক্ষতিগ্রস্থদের বাড়িতে গিয়ে তাদের হাতে সহায়তা সামগ্রি তুলে দেন। সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে দশ কেজি করে চাল, ডাল, আটা, আলু, লবন, চিনি। এছাড়া পরিবারের প্রতিটি সদস্যের জন্যে একটি করে শাড়ি, লুঙ্গী, থ্রিপিচ ও গামছা প্রদান করা হয়েছে। এসময় ওসি বলেন, আগুনে পরিবারগুলোর সব কেড়ে নিয়েছে। পরিধেয় কাপড় ছাড়া পরিবারের সদস্যদের আর কোন কাপড় চোপড় নেই। এ কারণে খাদ্য সামগ্রির সাথে পরিধেয় জিনিসও দেয়া হলো। আশা করি সামর্থ্যবানরা এসব পরিবারের সহায়তায় এগিয়ে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর পরিমল কুমার তরফদার, হিন্দু কমিউনিটির প্রধান বিমল চন্দ্র, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল জলিল প্রমূখ।
উল্লেখ্য, গত সোমবার বিকেলে লাগা আগুনে নগদ টাকা পয়সা, স্বর্ণালঙ্কারসহ পাঁচটি পরিবারের দশটি ঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। # (ছবি আছে)

মাহমুদুল হাসান শুভ , কাজিপুর, সিরাজগঞ্জ
২৫/৩/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!