1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যাকারী স্বামী গ্রে/ফ/তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যাকারী স্বামী গ্রে/ফ/তার

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৩৫১ Time View
মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যাকারী স্বামী গ্রেফতার

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে চাঁদ রাতে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামী নাজমুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১১ টার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুনের এর নেতৃত্বে পুলিশের একটি দল নোয়াখালীর সুধারাম থানা পুলিশের সহযোগিতায় সদর এলাকা তাকে গ্রেফতার করেন।

নাজমুল মিয়া তার স্ত্রীকে হত্যা দায় স্বীকার করেছে। বুধবার সকালে ১৬৪ ধারা গ্রহনের জন্য হবিগঞ্জ কোটে প্রেরন করেছেন।
থানার এস.আই শাহনূর জানান-উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে নাজমুল মিয়া (২৫) প্রায় ৫ বছর আগে প্রেম করে পাশ^বর্তী মীরনগর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আঙ্গরা বেগম(২১)কে বিয়ে করে।

বিয়ের পর তাদের কুলজুড়ে একটি একটি মেয়ে সন্তান। এরই মধ্যে নাজমুল মাদক পাচার চক্রের সদস্যদের সঙ্গে জড়িয়ে পড়ে এবং মাদক গ্রহন ও পাচারকাজে জড়িয়ে পড়ে। ঈদুল ফিতরের আগের দিন রাতের কোন সময় নাজমুল তার স্ত্রী আঙ্গুরা বেগমকে শ^াসরোধ করে হত্যা করে ঘরের দরজা বাহিরে দিয়ে আটকিয়ে ভোরে শ^শুর বাড়ীতে আঙ্গুরা অসুস্থ্য খবর দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যায়। ঈদের সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়।

আরওপড়ুন …আঠারো বছর পরে ঈদের জামাত পড়ার সুযোগ পেয়েছি -এম নাসের রহমান

এ ব্যাপারে নিহতের পিতা মোহাম্মদ আলী বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই নাজমুল মিয়া ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। ৪৮ ঘন্টা পর তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী জেলার সুধারাম থানা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়।

থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা আল মামুন জানান- নাজমুল মিয়া তার স্ত্রীকে হত্যা দায় স্বীকার করেছে। তার জবানবন্ধি গ্রহন করার জন্য হবিগঞ্জ কোর্টে প্রেরন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!