1. salmankoeas@gmail.com : admin :
বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে : সাবেক এমপি মোশারফ হোসেন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে : সাবেক এমপি মোশারফ হোসেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৪০৫ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ¦ মোশারফ হোসেন বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা গুজব ছড়িয়ে দেশের সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে সব ধর্মের মানুষ পূর্ণ নাগরিক অধিকার নিয়ে স্বাধীনভাবে ধর্মচর্চা করছে। বিএনপি সব সম্প্রদায়ের নিজস্ব অধিকারে বিশ্বাস করে।

গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল পশ্চিমপাড়ায় চলমান হরিবাসর অনুষ্ঠান পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের পাশে থাকার আহবান জানান মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সুশান্ত কুমার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমুখ।
এদিন কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নলডুবি মাজার জিয়ারত করেন সাবেক এমপি মোশারফ হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!