1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা,২জন গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বগুড়ায় বৈশাখী মেলায় স্বপ্নচূড়া স্মৃতির গানে মেতেছে দর্শক দেওয়ানগঞ্জে স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী লাখাইয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা _২০২৫ শুরু। মাধবপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন লাখাইয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী পালন। নোয়াপাড়া চা বাগানে ৬ প্রহরীকে বেঁধে ৩ ট্রান্সফরমার চুরি বগুড়ায় সয়াবিন তেল বাড়তি দামে বিক্রির অপরাধে জরিমানা মাধবপুরে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত। 

Join 3 other subscribers

মাধবপুরে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা,২জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৭২ Time View

মাধবপুর প্রতিনিধি :
মাধবপুরে সানজিদা আক্তার (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্বামী, শ্বাশুড়ি সহ স্বজনরা সানজিদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর পরেই স্বামী শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।

 

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গৃহবধূ হত্যার অভিযোগে পুলিশ ও র‍্যাব বুধবার (১৬ এপ্রিল) ভোররাতে যৌথভাবে অভিযান চালিয়ে শ্বাশুড়ি জামেলা খাতুন (৫৫) ও তার স্বামী পরিত্যক্তা মেয়ে রাশেদা বেগম রাসু (৩৫) কে গ্রেফতার করা করেছে। এ ঘটনায় নিহত সানজিদার বাবা মাথু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

পুলিশ সূত্রে জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মাথু মিয়ার মেয়ে সানজিদার সাথে মাধবপুর উপজেলার সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর প্রায় তিন মাস আগে বিয়ে হয়।

 

সানজিদার বাবা মাথু মিয়া জানায়, বিয়ের পর থেকেই স্বামী শ্বাশুড়ি ও স্বামীর বড় বোন সহ পরিবারের লোকজন মানসিক নির্যাতন করত। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সানজিদা কে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

 

খবর পেয়ে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।

ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সানজিদার শ্বাশুড়ি ও স্বামীর বড় বোনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading