1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে মোটরসাইকেল সহ বিদেশী মদ জব্দ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

মাধবপুরে মোটরসাইকেল সহ বিদেশী মদ জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ Time View

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি :
মাধবপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে ০৬ বোতল বিদেশী মদ, ১৬ টি বিয়ার,একটি
মোটরসাইকেল জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হবিগঞ্জ।

শনিবার রাত আটটায় Dnc Habiganj অফিসিয়াল ফেইসবুক আইডি মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গত বৃহস্পতিবার ১৭ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে’র সহকারী পরিচালক সাজেদুল হাসান
সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ ইমাম হোসেন এর যৌথ নেতৃত্বে গঠিত রেইডিং টিম মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ০৬ বোতল বিদেশী মদ, বিয়ার ১৬ টি ক্যান, একটি মোটর সাইকেল সহ মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশী বিভিন্ন মানের মুদ্রা ১ লক্ষ ৩৭ হাজার টাকা উদ্ধার ও জব্দ করেন।
এ মামলার পলাতক আসামি হলো
মোঃ শামিম মিয়া (২২)। সে আদাঐর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মোঃ নানু মিয়ার ছেলে।

এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে মাধবপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!