1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে ছাত্রদলের নেতা জািহদুল হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নীলফামারীতে ছাত্রদলের নেতা জািহদুল হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৬০ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টায় নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদল আয়োজনে কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য প্রদান করেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমেদ সৈকত, রইছুল ইসলাম রানা প্রমুখ।

এসময় বক্তারা বলেন,“ছাত্রদল নেতা পারভেজ নির্মম হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমাদের সহযোদ্ধা হত্যায় গভীরভাবে ব্যথিত হয়েছি। আমরা দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ছাত্রদল তার নেতাকর্মীদের নিরাপত্তা রক্ষায় কোনো আপস করবে না। ছাত্রদল নেতা পারভেজ হত্যার বিচার যদি দ্রুত না হয়,তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো বলে তারা হুশিয়ারিদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!