1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে জাতীয় আইন শহয়তা দিবস পালিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার বগুড়া জেলার আদমদীঘি উপজেলায় পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করলেন আব্দুল মহিত তালুকদার (এমপি) লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু ফাউন্ডেশন। জমি, বিরোধ ও অপেক্ষা: আশ্রব আলীর জীবনে ৫০ বছরের অমীমাংসিত অধ্যায় নিজের মাথায় গু`লি চালিয়ে পুলিশ সদস্যের আ`ত্মহ`ত্যা লাখাইয়ে কলেজের লাগোয়া ভূমি ক্রয়বিক্রয় কে কেন্দ্র করে নানামুখী আলোচনা ও ভূলবুঝাবুঝি। মহিউদ্দিন দুর্নীতির অভিযোগে বদলি—আদেশ ফেরাতে মরিয়া সহকারী পোস্টমাস্টার জেনারেল আবুল কাদের জগদীশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: শাহাব উদ্দিন রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেফতার।

Join 4 other subscribers

নীলফামারীতে জাতীয় আইন শহয়তা দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ Time View

মোহাম্মদ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

নীলফামারীতে জেলা লিগাল এইড-এর উদ্যোগে জাতীয় আইন সারাটা দিবস উপলক্ষে একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৮ এপ্রিল) সকালে নীলফামারী আদালত চত্বর থেকে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে দিনটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এরপর পুনরায় ফিরে এসে আদালত চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. আবুল মনসুর মিঞা।

এ সময় অন্যান্যদের মধ্যে সেখানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) এ.বি.এম গোলাম রসুল, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন আলী, জেলা আদালতের জি.পি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী বক্তৃতা দেন। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার।

এসময় বক্তারা বলেন, অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে লিগ্যাল এইডের সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক। বিরোধ হলে শুধু মামলা নয় লিগ্যাল এইড অফিসে আপোষও হয়, মামলা দায়েরের আগে আইনি পরামর্শ দেওয়ার পাশাপাশি আপোষযোগ্য বিরোধের ক্ষেত্রে আবেদনকারীর সম্মতিক্রমে প্রতিপক্ষকে ডেকে বিরোধ মীমাংসায় কার্যক্রম পরিচালনা কওে লিগ্যাল এইড। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উপর বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ মো. মনিরুজ্জামান সরকার জানান,‘লিগ্যাল এইড কমিটির কাছে ২০০১ সাল থেকে বর্তমান পর্যন্ত ফৌজদারী, দেওয়ানী, পারিবারিক সহ মোট ৪ হাজার ১২৮টি মামলা ও মিমাংসার আবেদন পড়ে। এরমধ্যে ১ হাজার ৩০৩টি নিষ্পত্তি হয়েছে এবং বিচারাধীন রয়েছে ২ হাজার ৮২৫টি।’


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading