1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার -২, বিএনপির আনন্দ মিছিল। - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি অপরাধ দমনে সারাদেশে বিশেষ অভিযান চালানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার -২, বিএনপির আনন্দ মিছিল।

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৪১৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আতিকুর রহমান সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথবাহিনী। খবর পেয়ে তাৎক্ষণিক বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সোয়া ১২ টায় মাধবপুর উপজেলা পরিষদের নিচতলা থেকে আতিকুর রহমান কে গ্রেফতার করেন মাধবপুর থানার পুলিশ। সে মাধবপুর পৌরসভার শিবপুর গ্রামের মৃত সাজিদুর রহমান এর পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, সোমবার মাধবপুর উপজেলা পরিষদের সমন্বয় সভা ছিল। উক্ত সমন্বয় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আতিকুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন চেয়ারম্যান অংশগ্রহণ করেন। খবর পেয়ে মাধবপুর থানার এসআই শাহনূর এর নেতৃত্ব পুলিশের একটি দল গিয়ে উপজেলা পরিষদ নিচতলার বারান্দা থেকে আতিকুর রহমান কে গ্রেফতার করেন। এসময় আওয়ামী লীগের পদধারী অন্য চেয়ারম্যানরা পালিয়ে যায়। এর আগে রবিবার রাত সাড়ে ৯ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়ে উপজেলার বাঘাসুরা গ্রাম থেকে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো: নুরধন মিয়া (৪৫) কে গ্রেফতার করেন। সে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রাধাপুর গ্রামের মৃত সবুর হোসেন এর পুত্র। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, চুনারুঘাট থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও ভাংচুরের ঘটনার তদন্তে আতিকুর রহমান এর সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং ঢাকার যাত্রাবাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় নুরধন মিয়া ২২৬ নাম্বার এজাহার ভুক্ত আসামি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!