1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীতে সাবেক বিচারপতি সাইদুল হকের বিচারের দাবিতে বিক্ষোভ - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

নীলফামারীতে সাবেক বিচারপতি সাইদুল হকের বিচারের দাবিতে বিক্ষোভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩১২ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে জেলা আইনজীবী ফরমের উদ্যোগে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালত চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়
এর আগে আইনজীবী সমিতির হলরুমে খায়রুল হকের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আবু মো. সোয়েমের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও বিচার বিভাগ ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সংবিধান পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার দেওয়া রায় দেশের গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টি করেছে। বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে এ ধরনের ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সঙ্গে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় অবিলম্বে উচ্চ আদালত ও নিম্ন আদালতে ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ ও দলবাজ বিচারকদের অপসারণ দাবি করা হয় সংবাদ সম্মেলনে।

এসময় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি রবিউল আলম আহসান প্রামাণিক, সহ-সাধারণ সম্পাদক নূর আসাদুজ্জামান মিশন, আইনজীবী মুরছালিন রায়হান কাকন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!