1. salmankoeas@gmail.com : admin :
কিশোরগঞ্জের তিস্তা ক্যানেল থেকে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কিশোরগঞ্জের তিস্তা ক্যানেল থেকে নজরুল ইসলাম নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৩৮০ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেল থেকে নজরুল ইসলাম (৬৩) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২ মে) সকালে ১০.৩০ টায় উপজেলার বড়ভিটা ইউনিয়নের কিশোরগঞ্জ -বড়ভিটা সড়কের জুরাবান্ধা ব্রিজ সংলগ্ন এলাকায় তিস্তা সেচ ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।

এলাকাবাসী জানায়,শুক্রবার সকালে  তিস্তা সেচ ক্যানেলের পানিতে অপরিচিত ব্যক্তির ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী তাৎক্ষণিক কিশোরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে, পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করেন।

প্রথমে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি, পরে লাশ উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে বৃদ্ধের স্বজনরা এসে তার পরিচয় সনাক্ত করে।

বৃদ্ধের স্বজনরা জানান, নিহত বৃদ্ধির নাম নজরুল ইসলাম। গঙ্গাচড়া উপজেলার দোলাপাড়া (ক্লিনিকপাড়া) গ্রামের মৃত আজগর আলীর ছেলে।তারা আরো জানান, গত কয়েক দিন ধরে বৃদ্ধ নিখোঁজ ছিলো।পরিবারের লোকজন তাকে অনেক খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। আজকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার হল।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, তিস্তা সেচ ক্যানেলে ভাসমান বৃদ্ধের লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাস্ট উদ্ধার করে নিয়ে আসে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!