1. salmankoeas@gmail.com : admin :
হিথ্রো বিমানবন্দরে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু

হিথ্রো বিমানবন্দরে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৬৩ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :

যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসা থেকে সফরসঙ্গীসহ রওনা দিয়ে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর সোমবার (৫ মে) স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া। কাতারের আমিরের দেওয়া ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ রওনা হবেন তিনি। মঙ্গলবার (৬ মে) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসা ‘ফিরোজা’য় উঠবেন তিনি।

 

এদিকে খালেদা জিয়ার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওটি হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর। এসময় হাস্যোজ্জ্বল চেহারায় দেখা যাচ্ছে খালেদা জিয়াকে। হুইল চেয়ারে বসা খালেদা জিয়ার পেছনে ছেলে তারেক রহমান, ডান পাশে নাতনী জাইমা রহমান ও বাম পাশে পুত্রবধূ জোবাইদা রহমান দাঁড়িয়ে আছেন। এছাড়াও নেতাকর্মীরা চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন খালেদা জিয়ার। সবার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আরওপড়ুন …দেওয়ানগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ শুভ উদ্বোধন

ঢাকায় খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি রাজকীয় বহরের বিশেষ বিমান দিয়েছিলেন। ওই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে গত ৮ জানুয়ারি লন্ডনে যান খালেদ জিয়া। সেই বিশেষ বিমানেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!