1. salmankoeas@gmail.com : admin :
শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জামিনে মুক্তি পাওয়ার খবরে তাৎক্ষণিকভাবে তুহিন সমর্থক গোষ্ঠীর আনন্দ মিছিল - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে জুলাই শহীদ শামীম মিয়ার নামে সড়ক নামকরণের দাবিতে স্মারকলিপি মাধবপুরে নিখোঁজ সাকিবকে ঘিরে উত্তেজনা, প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ লাখাই সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন। লাখাই হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত। আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী?

শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জামিনে মুক্তি পাওয়ার খবরে তাৎক্ষণিকভাবে তুহিন সমর্থক গোষ্ঠীর আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৪৬১ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধঃ
অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগিনা, সাবেক সাংসদ নীলফামারী -১ (ডোমার-ডমলা) ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ খবরে তাৎক্ষণিকভাবে ডিমলায় রইসুল আলম চৌধুরী ও সেতারা সুলতানার নেতৃত্বে আনন্দ মিছিল করেছে তুহিন সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে তুহিনের জাবিনের খবরটি ছড়িয়ে পড়লে তার নির্বাচনী এলাকা ডিমলায় তুহিন সমর্থক গোষ্ঠীর নেতাকর্মীরা খুশিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে একটি আনন্দ মিছিল বের করে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গত ২৯ এপ্রিলের আটকাদেশের বিরুদ্ধে জাবিন আবেদন করা হয়। হাইকোর্ট আবেদনের বিষয়ে শুনানি শেষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে এ আদেশ দেন।আদেশের বিষয়টি ক্রাইম সিনের প্রতিবেদক কে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. মশিউর রহমান রাহাত।

এর আগে গত ২৯ এপ্রিল তুহিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিন আবেদন করলে শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার পৃথক দুই বিশেষ জজ আদালত। নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য তুহিন খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামের ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!