1. salmankoeas@gmail.com : admin :
আপনারা অতীতে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি,ডিমলার গণসংযোগে সাবেক সংসদ সদস্য তুহিন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

আপনারা অতীতে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি,ডিমলার গণসংযোগে সাবেক সংসদ সদস্য তুহিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩০৫ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
,আপনারা অতীতে আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, আমি তা কখনো ভুলিনি। গণসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। দীর্ঘদিন পরে নিজ এলাকায় এসে আপনাদের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপি জনগণের পাশে আছে এবং আগামীদিনেও থাকবে। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই করছি। আপনারা আমাদের পাশে থাকুন, আমরা ইনশাআল্লাহ জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।’

সোমবার (১৯ মে) দিনব্যাপী নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান তিনি। এসময় তুহিনের সফর সঙ্গী হিসেবে তার সহধর্মিণী তামান্না ইয়াসমিন, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ‘মহান আল্লাহতালা একজনকে সম্মানিত করেছেন। আরেক জনকে তিরস্কার করে তার পুরো পরিবারকে দেশছাড়া করেছেন। আপনারা দেখেছেন আমাদের অনেক নেতাকর্মীদের উপর কারা নিপীড়ন চালিয়েছে।’

প্রসঙ্গত, ২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তুহিন। এরপর তিনি দেশে আসতে চাইলে আওয়ামী লীগ সরকারের বাধার কারণে দেশে ফিরতে পারেন নি। দীর্ঘ ১৮ বছর তিনি দেশের বাহিরে থাকার পর গত ২২ এপ্রিল এমপি তুহিন দেশে ফিরেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!