1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযান: ৩৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার, পলাতক আরও একজন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযান: ৩৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার, পলাতক আরও একজন

মাধবপুর  প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৮১ Time View

মাধবপুর  প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার এলাকায় র‍্যাব-৯ এর একটি সফল অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় আরেকজন অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।

বুধবার (২২ মে) রাত আনুমানিক ২টার দিকে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রুবেল (২৮), পিতা- মৃত ইনু মিয়া, সাং- হাজিপুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
পলাতক মাদক কারবারির নাম পারভেজ মিয়া (৩৫), পিতা- মৃত গেদু মিয়া, সাং- ইসলামাবাদ,নোয়াপাড়া, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ।

র‍্যাব-৯ এর সদস্যরা ঘটনাস্থল থেকে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“র‍্যাব-৯ এর সহযোগিতায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিতভাবে র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।”

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে তারা গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!