1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জ মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

দেওয়ানগঞ্জ মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৪৮৭ Time View

মো.সাগর আলী দেওয়ানগঞ্জ প্রতিনিধি,জামালপুর

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানায় বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
বুধবার ২৮মে দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানা বার্ষিক পরিদর্শনের আগমন করলে পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান, নুরুল মোহাম্মদ বাদল,ওসি ডিবি-২, মোহাম্মদ মাসুদুজ্জামান, পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক (নিঃ)। পরে অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার কমান্ডে থানার একটি চৌকস সিকিউরিটি ও পুলিশ দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। পুলিশ সুপার দেওয়ানগঞ্জ মডেল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন এবং তাদের সমস্যা, সুবিধা-অসুবিধার কথা শুনেন ও বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।পরে জেলা গোয়েন্দা শাখা, ডিবি-২ এর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখা পুলিশের একটি গুরুত্বপূর্ণ জায়গা সুতরাং এমন কোন কাজ করা যাবে না যাতে ডিপার্টমেন্ট-এর ইমেজ নষ্ট হয়। জনগণের সাথে ভালো ব্যবহার প্রদর্শন এবং জনবান্ধব পুলিশ হওয়ার পরামর্শ দেন তিনি।পরিদর্শন কালে দেওয়ানগঞ্জ থানার সকল রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন ,পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
এসময় উপস্থিত ছিলেন ,জনাব মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; এবং থানার সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!