1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ১৯ জন নির্বাচিত - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ১৯ জন নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৩৬ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ১৯ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

আজ (২৯ মে) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ১৯ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা।

নির্বাচিত ১৯ জনের মধ্যে উপজাতি কোটায় ১ জন এবং সাধারণ কোটায় ১৮ জন। এদের মধ্যে নারী ৩ জন এবং পুরুষ ১৬ জন।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার জনাব এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। এখানে নির্বাচিত সবাই নিজেদের মেধা ও যোগ্যতায় ১৯ জনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা প্রত্যাশা করি সবাই তোমাদের কর্মক্ষেত্রে সততার সঙ্গে কাজ করবে।’

এসময় প্রাথমিকভাবে নির্বাচিতদের জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

তিন ধাপে শারীরিক সক্ষমতা যাচাই-বাছাই শেষে ২৮১ জন প্রার্থী গত ২০ মে ২০২৫ তারিখ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ  প্রার্থীরা আজ (২৯ মে) মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফলাফল ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন
অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএমসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!