1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে প্লাস্টিকের বস্তায় চাল রাখায় রাইচ মিলের জরিমানা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে প্লাস্টিকের বস্তায় চাল রাখায় রাইচ মিলের জরিমানা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১০৩৮ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণের অপরাধে আকবর অটো এগ্রো রাইচ মিলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চাল বিক্রি ও সংরক্ষণে পাটের বস্তুা বাধ্যতামূলক করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেছে প্রশাসন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কয়েকটি রাইচ মিল মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা আঞ্জুমান বানু। এদিন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রুপিহার আকবর অটো এগ্রো রাইচ মিলে অভিযান চালানো হয়। সেখানে চাল সংরক্ষণ ও বাজারজাত করণে পাটের বস্তা ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের বস্তাভর্তি চাল পাওয়া যায়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনে মিল মালিকের ৩৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!