1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

মাধবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৭১ Time View

মাধবপুর ( হবিগঞ্জ) প্রতিনিধি :
মাধবপুর পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে শুক্রবার সকাল ১০টায় মাধবপুরের সায়হাম ফিউসার কমপ্লেক্স ভবনের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান কমিটির সহ-সভাপতি, সাবেক কাউন্সিলর আবুল বাশার। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরুজ মিয়া।

সভা পরিচালনা করেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক হাজী ফারুক রানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপি সভাপতি জালাল খান, সহ-সভাপতি ছালেক মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কবির চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক আফজাল পাঠান, জসিম শিকদার, শফিকুল ইসলাম, ওয়াসিম আকরাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, নেতা আলমগীর মিয়া, সোহেল মাহমুদ, ফারুক আকাশ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমন খান এবং কলেজ ছাত্রদল নেতা শাকিল খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading