1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে কোরবানি ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরের জিপিএসের সহায়তায় ছিনতাইকৃত ট্রাকসহ তিন গরু উদ্ধার মাধবপুরে শিমের বাম্পার ফলনের প্রত্যাশা, লাভের স্বপ্ন দেখছেন কৃষকেরা ডিমলায় শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের জরুরি যোগাযোগের নম্বর প্রকাশ লাখাইয়ে পূজা মণ্ডপ পরিদর্শনে প্রেসক্লাব নেতৃবৃন্দ। ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মানহানি: ডিমলায় থানায় লিখিত অভিযোগ। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আলোচনায় সুজিত গোপ, গ্রেপ্তার ৭ নন্দীগ্রামে ৪৮ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, খোঁজ নিচ্ছেন এমপি মোশারফ হোসেন ​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল

মাধবপুরে কোরবানি ও চামড়া সংরক্ষণ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩২০ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সুষ্ঠুভাবে কোরবানি প্রদান এবং কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ বিষয়ে সচেতনতা বাড়াতে হবিগঞ্জের মাধবপুরে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম।

এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান, ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, সৈয়দ মো. সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নূর মামুন, এবং সাংবাদিক কারয়স আহমদ সালমান, তোফাজ্জল হোসেন চৌধুরী, হামিদুর রহমান প্রমুখ।

আরওপড়ুন …..মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান

সভায় ইউএনও মো. জাহিদ বিন কাশেম জানান, এ বছর ঈদ উপলক্ষে কাঁচা চামড়া সংরক্ষণের জন্য উপজেলার প্রতিটি মাদ্রাসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিমাণ লবণ সরবরাহ করা হবে। তিনি চামড়া যেন নষ্ট না হয় এবং যথাযথভাবে সংরক্ষিত হয় সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!