1. salmankoeas@gmail.com : admin :
ঈদুল আযহা উপলক্ষে মাধবপুর উপজেলাবাসীকে ওসি আব্দুল্লাহ আল মামুনের ঈদ শুভেচ্ছা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঈদুল আযহা উপলক্ষে মাধবপুর উপজেলাবাসীকে ওসি আব্দুল্লাহ আল মামুনের ঈদ শুভেচ্ছা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৫৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাধবপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ ও কোরবানির মহিমায় ভাস্বর এক আনন্দের উৎসব। এই ঈদ আমাদের ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে ঈদের আনন্দ উপভোগ করি এবং সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখি।”

তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহার সময় যেন কেউ আইন-শৃঙ্খলা ভঙ্গ না করে এবং গরু-ছাগল কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ দূষণ না করে, সেদিকে সবাইকে খেয়াল রাখার অনুরোধ করছি।”

সবাইকে নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদ উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাধবপুর থানা পুলিশ আপনাদের নিরাপত্তায় সদা সচেষ্ট রয়েছে। কোনো সমস্যা বা অসুবিধায় আমরা পাশে আছি। ঈদ মোবারক!”

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!