1. salmankoeas@gmail.com : admin :
শাহজাহানপুরে ঈদের নামাজ শেষে হাদিয়া ও হিসাব নিয়ে সংঘর্ষে আহত ১৫ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

শাহজাহানপুরে ঈদের নামাজ শেষে হাদিয়া ও হিসাব নিয়ে সংঘর্ষে আহত ১৫

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৯৭ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ইমামের হাদিয়া ও মসজিদের হিসাব-নিকাশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে মসজিদের ইমামের হাদিয়া ও অন্যান্য খরচের হিসাব নিয়ে মুসল্লিদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয় এবং দু’পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে সংঘর্ষ শুরু হয়। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে হরষপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হরষপুর পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

এদিকে জানা গেছে, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমানে হজ্ব পালন উপলক্ষে সৌদি আরবে অবস্থান করছেন, ফলে স্থানীয় নেতৃত্বের অনুপস্থিতিও পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব ঘটায়।

স্থানীয় প্রশাসন বিষয়টি নিয়ে তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!