1. salmankoeas@gmail.com : admin :
রাবার ড্যামে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস

রাবার ড্যামে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৪২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সোনাই নদীর রাবার ড্যামে ডুবে নিখোঁজ হওয়া যুবক জলিলের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজাপুরের আখালিয়া এলাকায় নদীতে ভেসে ওঠা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করেন।

পরে খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্য এসআই অঞ্জন তালুকদার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (৮ জুন) দুপুরে বন্ধুদের সঙ্গে রাবার ড্যামে ঘুরতে গিয়ে পানিতে নামলে নিখোঁজ হন জলিল। তিনি বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

নিখোঁজের পর খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালায়। তবে কোনো সন্ধান পাওয়া যায়নি। ফায়ার স্টেশনের সাব অফিসার তোফাজ্জল হোসেন জানিয়েছিলেন, সোমবার পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

অবশেষে পরদিন সকালে নদীতে লাশ ভেসে ওঠে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!