1. salmankoeas@gmail.com : admin :
ডিমলা থানায় ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগ না নেওয়ায় ভুক্তভোগীর - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

ডিমলা থানায় ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগ না নেওয়ায় ভুক্তভোগীর

সংবাদ সম্মেলন নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ২১০ Time View

সংবাদ সম্মেলন নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী ডিমলা থানায় ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগ গ্রহণ না করায় রিনা বেগম (২২)নামে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

বুধবার (১১ জুন) রাত ৮ টা ৩০ মিনিটে ডিমলা উপজেলার শ্রমিক অফিসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রিনা বেগম বলেন,আমার প্রতিবেশী মোঃ মাসুদ রানা (২৪), পিতা নুর আলম (টেপু), সাং উত্তর সুন্দর খাতা (নীলমনির ডাঙ্গা, দর্জি পাড়া) ডিমলা নীলফামারী। সে দীর্ঘদিন ধরে আমার সাথে অনৈতিক শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছে।

বিষয়টি আমি আমার পরিবারের কাছে জানালে, পারিবারিকভাবে তাকে শাসন করা হয়। এতে সে ক্ষিপ্ত হইয়া যে কোন ভাবে আমার ইজ্জতের ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকে। গত ৩ জুন সন্ধ্যা আনুমানিক ৭ টা ৩০ মিনিটে পারিবারিক কাজে আমি আমার বাড়ি থেকে পার্শ্ববর্তী বাড়িতে যাওয়ার সময় মাসুদ রানা আমাকে একা পাইয়া পিছন থেকে জাপটে ধরে এবং আমার মুখ চিপে ধরে টেনে হিচরে পার্শ্ববর্তী বাশঝাড়ে নিয়ে মাটিতে শুইয়ে দিয়ে দুই গালে চুম্বন সহ স্পর্শকাতর জায়গায় হাতাহাতি করে এবং আমার পরনের ম্যাক্সি উপরের দিকে উঠাইয়া ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করার চেষ্টা করে।

আরওপড়ুন …..ফুলবাড়ীতে এক অসহায় ব্যক্তির দোকান ভাঙচুর অভিযোগ করে কোথাও প্রতিকার পাচ্ছে না

আমি চিৎকার করলে পার্শ্ববর্তী তার জ্ঞাতি গোষ্ঠীর লোকজন আসিয়া ঘটনা বেগতিক দেখিয়া তা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে আমাকে নিয়ে গিয়ে চুরির অপবাদে মারধর করে তাদের বাড়ির সামনে গাছে বেঁধে রাখে। এ ঘটনায় জানাজানি হলে এলাকাবাসী ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে আমাকে সেখান থেকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

চিকিৎসার পর আমি ধর্ষণের চেষ্টার লিখিত অভিযোগ করি। ঘটনার সত্যতা থাকার পরেও ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহী আমার অভিযোগটি গ্রহণ করেননি। উল্টো তিনি বলেন , অভিযোগ সংশোধন করে শুধু মারপিটের অভিযোগ নিয়ে আসলে আমি তা গ্রহণ করবো বলে আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়।

এ বিষয়ে ভুক্তভোগী স্বামী মোঃ রুহুল আমিন বলেন, মামলা নেওয়ার বিষয়ে পুলিশকে বললে পুলিশ বলে এ বিষয়ে বড় বড় তদবির করেছে। মারডাং এর অভিযোগ হলে নিয়ে আসেন তা আমরা গ্রহণ করব। এদিকে মাসুদ রানার ভয়ে আমরা আতঙ্কে দিন কাটাচ্ছে এবং ন্যায় বিচারের আশায় সবাইরে দ্বারে দ্বারে ঘুরতেছে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading