1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের পাঁচিশ তম প্রয়ান দিবসে উপবৃত্তি প্রদান। - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালেন ইসি সচিব নন্দীগ্রামে আধুনিক স্বাস্থ্য সেবায় ফিরল ২০ শয্যা হাসপাতাল প্যাথলজিক্যাল ল্যাবরেটরি ও নতুন মসজিদ উদ্বোধন সোনামুখীতে চেয়ারম্যান প্রার্থী মোনেক্কা হোসেনের উদ্যোগে রাস্তা সংস্কার, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে রাজনগরে একই পরিবারের ১৪ দৃষ্টিপ্রতিবন্ধী; ৩ জনের সফল অস্ত্রোপচারে স্বস্তি পরিবারের কলেজে যাওয়ার পথে অচেতন ছাত্রী, মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি জুলাই মাসেই হবিগঞ্জ কারাগারে হুইপ জিকে গউছ কে প্রফেশনাল কিলার দ্বারা হত্যার চেষ্টা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে নানামুখী উদ্যোগ। লাখাইর বুল্লাবাজার এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মহিউদ্দিন আহমেদ রিপন লাখাই থেকে নন্দীগ্রামে দুর্যোগে মিলছে জরুরি খাদ্য, তাৎক্ষণিক সহায়তা দিচ্ছে প্রশাসন বিদ্রোহী প্রার্থী ঠেকাতে আগাম প্রস্তুতিতে বিএনপি, জোরদার হচ্ছে সাংগঠনিক নজরদারি

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের পাঁচিশ তম প্রয়ান দিবসে উপবৃত্তি প্রদান।

লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের পাঁচিশ তম প্রয়ান দিবসে উপবৃত্তি প্রদান।
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৮৬৪ Time View

লাখাইয়ে লাখাই প্রেসক্লাব এর সাবেক সহসভাপতি, সাহসী ও আপোষহীন কলম সৈনিক এবং ছাত্র ইউনিয়নের জাতীয় পরিষদ এর সাবেক সদস্য প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের পাঁচিশ তম প্রয়ান দিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার চৌদ্দ জুন লাখাই প্রেসক্লাব আয়োজিত স্মরণ সভা উপজেলার লাখাই বাজারে বিকাল বেলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট  আলী নোয়াজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর লাখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খসরু,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, লাখাই ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুব দলের সভাপতি রফিকুল ইসলাম।

এতে আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক বিল্লাল আহমেদ, সাংবাদিক মনর উদ্দিন মনির, পারভেজ হাসান, লাখাই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের ছোট ভাই ও লাখাই প্রেসক্লাব এর সহসভাপতি আশীষ দাশগুপ্ত, লাখাই অভয়চরন রাধাচরন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান মীম প্রমূখ।

আরওপড়ুন …..শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২

আলোচনা শেষে প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের স্মরণে উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করেন উপস্থিত অতিথি বৃন্দ।

সভায় আলোচক বৃন্দ বলেন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্ত ছিলেন অকতোভয় কলম সৈনিক। কোন প্রকার অন্যায় এর সাথে আপোষ করেননি। অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার একটি  প্রভাবশালী চক্র তাঁকে উনিশ শো নিরানব্বই  সালের চৌদ্দ জুন হবিগঞ্জ বাসস্ট্যান্ডে  অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে। সভায় বক্তাগন প্রয়াত সাংবাদিক প্রোটন দাশ গুপ্তের বিদেহী আত্মার সদগতি ও পারলৌকিক মঙ্গল কামনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!